রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য বিল্টু চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পরিষদের সদস্য হিসেবে বিল্টু চাকমা নতুন দায়িত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
পরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে বিল্টু চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে বিদায় জানানো হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪