রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যিকিরে মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বটতলী বাজার চত্বরে সর্বস্তরের সুন্নি মুসলিম জনতার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বাদ আছর খতমে কুরআনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বাদ মাগরিব আলোচনা সভা ও যিকিরে মুস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী। বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নেজামীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাঁচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক নুরী এবং কাঁচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল ইসলাম কাদেরী।

এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট নাত-খাঁ শায়েরে আহলে সুন্নাত মাওলানা শায়ের মহিউদ্দিন তানভীন, মাওলানা তানভীর হোসেন তারেক ও মাওলানা মিনহাজ আবেদীনসহ অন্যান্যরা।
মাহফিলে আলেম-ওলামা, প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ ও সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪