প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে জমকালো উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুরু হয়েছে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথিদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ তরুণীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
[caption id="attachment_7307" align="alignnone" width="300"]
সানরাইজ এন্টারপ্রাইজ ফুটবল টুর্নামেন্ট [/caption]
অতিথিরা বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এমন আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে
বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
[caption id="attachment_7306" align="alignnone" width="300"]
এফব্লক কিশোর সংঘ [/caption]
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাইনরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও এফ ব্লক কিশোর সংঘ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার ফলাফল গড়ায় রোমাঞ্চকর ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাইনরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ।
[caption id="attachment_7305" align="alignnone" width="300"]
পরিচালকবৃন্দ[/caption]
খেলা পরিচালনা করেন পঞ্চম কর্মকার ও সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হান্নান ও মোঃ লোকমান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |