রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে সড়কের ওপর বড় গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে এবং দুর্ভোগে পড়েন পথচারীরা।
বুধবার (২৭ মে ২০২৬) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত বিষয়টি যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি উপজেলা টিমের দলনেতাকে অবগত করা হয়।
[caption id="attachment_7312" align="alignnone" width="300"]
পরে দলনেতা জয় চন্দের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। টিমের সদস্যরা সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করেন।[/caption]
এসময় আটকে পড়া বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং মানবিক এ উদ্যোগের জন্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্ধার কাজে অংশ নেওয়া ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যরা হলেন- অনিক দে, সামিউল রহমান ও দূর্জয় দেব (জীবন)।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪