প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান, আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও ঢেউটিন বিতরণ,

টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।।।
পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি বাঘাইছড়ি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত আশ্রয়কেন্দ্রে যান। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত
পরিবারের মাঝে ঢেউটিন, ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে দীপেন দেওয়ান বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলায় এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে।
এর আগে তিনি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনপদ পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র পর্যালোচনা
করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কার্যক্রমের অগ্রগতি, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাঁতী দলের আহ্বায়ক শফি, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |