প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বন্যা-পরবর্তী অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন

বন্যার পানি নেমে গেলেও বাঘাইহাট এলাকার অনেক পরিবার এখনো দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং আশ্বস্ত করেন যে, যেকোনো দুর্যোগ ও সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে।
মানবিক এই উদ্যোগে উপকৃত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি প্রবল বন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার বহু পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। বন্যার পানি নেমে গেলেও এখনো কাটেনি মানুষের দুর্ভোগ। অধিকাংশ বাড়িঘর কর্দমাক্ত, নষ্ট হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে গত ২১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তারা জানান, যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
খাদ্যসামগ্রী পেয়ে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, বন্যার পানি নেমে গেলেও জীবনের স্বাভাবিক ছন্দ এখনো পুরোপুরি ফিরে আসেনি। এ অবস্থায় সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |