শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূল উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এ আয়োজন থেকে ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে ওঠার পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪