অসহায় মানুষের পাশে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬ মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাসালং ৯নং ত্রিপুরা পাড়ার এক অসহায় দম্পতিকে নগদ আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে প্রধান সহকারী নায়েব সুবেদার মোঃ গোলাম গাউস অসহায় জোনাল ত্রিপুরা ও তার স্ত্রীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সময়ে ব্যাটালিয়নের মেডিকেল জেসিও নায়েব সুবেদার মোঃ আজাদুর ইসলাম কর্তৃক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ বিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সদা সচেষ্ট। অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আর্থিক অনুদান ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী জোনাল ত্রিপুরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: