সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ৫৪ বিজিবি MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শনিবার (১০ জানুয়ারি) সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহর তত্ত্বাবধানে সাজেকের রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ার হতদরিদ্র ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অধিনায়ক বলেন, প্রচণ্ড শীতে অসহায় গরিব ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের চিন্তা থেকেই এ মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগী অসহায় জনগণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES সাজেক ইউনিয়ন বিষয়: