বাঘাইছড়িতে হাটবাজারে বিএনপির জনসংযোগ ও প্রচারণা প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ধানের শীষ প্রতীকের জনসংযোগ ও প্রচারণা বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা হাটবাজারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু এর সভাপতিত্বে জনসংযোগ ও প্রচারণা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ওমর আলী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বাহারী, জাবেদুল আলম, রহমত উল্লাহ খাজা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে জনসংযোগ ও প্রচারণাকে উৎসাহ যোগ করেন। অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে প্রার্থী দীপেন দেওয়ানের বার্তা পৌঁছে দেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়ে উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস ও একতা অনুভূত হয়। SHARES রাজনীতি বিষয়: