বাঘাইছড়িতে চৌমুহনী ও মসজিদ মার্কেটে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬ রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী ও উপজেলা মার্কেটে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু ও সদস্য সচিব মোঃ ওমর আলীর নেতৃত্বে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বাহারী, মোঃ জাবেদুল আলম ও রহমত উল্লাহ খাজাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ গণসংযোগকালে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। SHARES রাজনীতি বিষয়: