বাঘাইছড়িতে গোলমরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের উদ্যোগ MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে জৈন্তিয়া জাতের উন্নত গোলমরিচের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব চারা ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে উন্নত জাতের ৫০টি গোলমরিচের চারা, ৩৫ কেজি জৈব সার, ১২ কেজি ইউরিয়া, ৮ কেজি এমওপি, ৮ কেজি টিএসপি এবং ২০০ গ্রাম বালাইনাশক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা। উপকারভোগী কৃষক মো. ওসমান গনি বলেন, গত বছর গোলমরিচ চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন। এবারও কৃষি বিভাগের সহায়তায় বেশ কিছু চারা পেয়েছেন। এতে তিনি আশাবাদী, চলতি মৌসুমেও গোলমরিচ চাষে ভালো ফলন পাবেন। সংশ্লিষ্টরা জানান, জৈন্তিয়া জাতের গোলমরিচের প্রদর্শনী সফল হলে বাঘাইছড়ির পাহাড়ি ও সমতল এলাকার আরও কৃষক এ উচ্চমূল্যের মসলা ফসল চাষে আগ্রহী হবেন। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: