বাঘাইছড়িতে র‍্যালী ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির বাঘাইছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম।
বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার,  বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা উপস্থিত ছিলেন।


এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর মাধ্যম। দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
বক্তারা সমবায়ের মূলনীতি অনুসরণ করে সম্মিলিত প্রচেষ্টায় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।