বাঘাইছড়িতে ৩৯ ভোটকেন্দ্রের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের (প্রধান শিক্ষক) সাথে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় আসন্ন গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভোটকেন্দ্রগুলোর মেরামত কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা ভোটকেন্দ্রসমূহকে উপযোগী ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: