৫৪ বিজিবি’র নির্বাচনকালীন নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নিরাপত্তা সমন্বয় সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় জোন সদরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমান এ এম সি, পিএডিসি মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানা প্রতিনিধি, এবং স্থানীয় প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অবাধ নিরেপক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: