উগলছড়ি বনাম পানছড়ি দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে উগলছড়ি ফুটবল একাদশ এর আয়োজনে জমকালো প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানছড়ি ফুটবল একাডেমি ক্লাব বনাম উগলছড়ি কিংস একাদশ এর মধ্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার নাছির( রিয়াজ) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় উভয় দলের মধ্যে গোল শূন্য ড্র হওয়ার দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES খেলাধুলা বিষয়: