ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫৪ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধীনস্থ শিয়ালদহপাড়া বিওপি’র উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় বক্তারা ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এছাড়াও নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় অংশগ্রহণকারী স্থানীয় জনগণ নির্বাচনের দিন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।