বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসার ৩১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

মারিশ্যা বড় হুজুর কেবলা (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসার ৩১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম ও সেলিম জাবেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম থেকে আগত হযতুলহাজ্ব আল্লামা ফোরকান আশরাফী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কাঁচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, কিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নুরী, মাওলানা হাফেজ মুনির উদ্দিন আলকাদেরী ও মাওলানা হাফেজ সাইফুল ইসলাম।

হাফেজ আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মোঃ আবদুল বারী। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবছার উদ্দিন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী চারজন হাফেজে কুরআনকে দস্তারে ফযিল (পাগড়ি) প্রদান করা হয়।
শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।