মারিশ্যার বড় হুজুর কেবলা (রহ.)-এর ২৬তম ওফাত বার্ষিকী পালিত প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক ও ধর্ম প্রচারক হযরত শাহ্ সৈয়দ আল্লামা নূর মোহাম্মদ (রহ.) যিনি ‘মারিশ্যা বটতলী বড় হুজুর কেবলা’ নামে পরিচিত এর ২৬তম ওফাত বার্ষিকী ও ওরছ মোবারক উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পর বাদ মাগরিব বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বটতলী দরবার শরীফের সার্বিক তত্ত্বাবধানে এবং আন-নূর যুব কমিটি বাংলাদেশের সৌজন্যে আয়োজিত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসূলদের ব্যাপক উপস্থিতি ছিল। মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর (মঃজিঃআঃ) মাহফিলে কুরআন-সুন্নাহর আলোকে তকরির পেশ করেন চট্টগ্রাম থেকে আগত আল্লামা ফোরকান আশরাফী, শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ নিজাম উদ্দিন আলকাদেরী, শায়ের মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ, খাগড়াছড়ি আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, সদর মডেল জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মিজানুর রহমান, কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, কাচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল ইসলাম, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বশির উদ্দিন আনছারী প্রমুখ। আলোচনায় বক্তারা হযরত বড় হুজুর কেবলা (রহ.)-এর আধ্যাত্মিক জীবন, দ্বীন প্রচারে তাঁর অবদান, মানবসেবা এবং ইসলামের শিক্ষা ও আদর্শ অনুসরণের বিভিন্ন দিক সহ বর্তমান সমসাময়িক বিষয়ের উপরে আলোচনা করেন। সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজাসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক আশেকে রাসূল। মাহফিলকে ঘিরে বটতলী দরবার শরীফ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দৃষ্টিনন্দন করে সাজানো হয় মাহফিল প্রাঙ্গণ। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে আগত আশেক ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। SHARES ইসলাম বিষয়: