সাজেক অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক অদিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ) সকাল ১১টা ১৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি এবং ক্যাপ্টেন মোঃ শাহনেওয়াজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ০৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, মহিলা সদস্য সুমিতা চাকমা, সদস্য হৃদয় চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতি লাল চাকমা, অদিতি পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোঃ রায়হান হোসেন, মোঃ বাবুল হোসেন, এলাকার প্রবীণ ব্যক্তি হৃদ বাবু চাকমা, বাজার সভাপতি নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অদিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে বাঘাইহাট জোন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে শিশুদের সুশিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান। আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়। SHARES প্রচ্ছদ বিষয়: