বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, মারিশ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পতেঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ এর সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী বিতরণ এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খুঁজ খবর নেয়া হয়েছে । মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন মারিশ্যা জোন অধিনায়ক। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES শিক্ষাঙ্গন বিষয়: