১৫ বছর পর পশ্চিম লাইল্যাঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন। MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪ বাঘাইছড়ির পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র দীর্ঘ ১৫ বছর পর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম লাইল্যা ঘোনা এলাকাবাসীর উদ্যোগে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদ্য সাবেক সভাপতি জনাব শামসুল আলমের সভাপতিত্বে এক বৈঠকে পশ্চিম লাইল্যাঘোনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাঘাইছড়ি উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। নতুন পরিচালনা কমিটিতে জনাব সাইফুল ইসলামকে সভাপতি, জনাব জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক ও জনাব তারেকুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবিষয়ে নবগঠিত পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের মন্তব্য জানতে চাইলে তারা জানান মাদ্রাসাটি ১৯৬৬ ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়ে এযাবৎ পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়। কিন্তু মাদ্রাসার অবকাঠামোগত বৃহৎ সংস্কার ও অর্থনৈতিক মন্দার মুখে এসে দায়িত্ব নিলাম, তাই এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ সহযোগিতা কামনা ও দোয়া চাই। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES শিক্ষাঙ্গন বিষয়: