বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাবসহ তিন সুবিধার উদ্বোধন প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক ছাউনি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এসব সুবিধার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন বাবু ও জাবেদুল আলম, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তসহ শিক্ষকবৃন্দ। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “বিদ্যালয়ের মূল পরিচয় ফুটে ওঠে উন্নতমানের গবেষণায়। আধুনিক ল্যাব শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।” SHARES শিক্ষাঙ্গন বিষয়: