বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় রাঙামাটির বাঘাইছড়িতে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার মারিশ্যা ইউনিয়নের ইমামপাড়া ও মাতব্বর পাড়ায় প্রায় দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, বাঘাইছড়ির আয়োজনে এ টিকাদান কার্যক্রমে ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, ইউপি সদস্য মজিবুর রহমান এবং উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় খীসা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর টিকাদান কার্যক্রম চলমান থাকবে। এ সময়ে নির্ধারিত বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকার আওতায় আনা হবে। পিপিআর একটি সংক্রামক রোগ, যা ছাগল ও ভেড়ার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রোগটি নিয়ন্ত্রণ ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। SHARES মারিশ্যা ইউনিয়ন বিষয়: