ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলেন আনসার-ভিডিপি সদস্যরা প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির মধ্যে সড়কে পড়ে থাকা প্রায় ৩৫ ফুট দীর্ঘ একটি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাচালং সরকারি কলেজ সংলগ্ন মুসলিম ব্লক সড়কে গাছটি পড়ে উপজেলা সদরের সঙ্গে প্রধান সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসাইনের নির্দেশনায় হিল ভিডিপি ও দলনেতারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করেন। পরে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আনসার-ভিডিপির সদস্যদের এমন দ্রুত উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। SHARES জরুরী সেবা বিষয়: