বাঘাইছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বটতলী স্পোর্টিং ক্লাব MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বটতলী স্পোর্টিং ক্লাব সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বটতলী স্পোর্টিং ক্লাবের নিজস্ব কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বটতলী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. নুর উদ্দীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সহ সভাপতি আবসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা চাকরি অর্জন নয়; বরং প্রকৃত জ্ঞান ও মানবিক মূল্যবোধ অর্জন করা। শিক্ষার্থীদের কুসংস্কার, অজ্ঞতা ও অন্ধকার দূর করে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES শিক্ষাঙ্গন বিষয়: