পবিত্র শব-এ-বরাতে ৭নং ওয়ার্ডে যিকিরে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ পবিত্র শব-এ-বরাত উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর সভার ৭নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে যিকিরে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী, যিকিরে মুস্তফা(দ.) মাহফিলে হামদ-নাত মানকাবাত, যিকির পরিবেশন করেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাত-খাঁ শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর, শায়ের মাওলানা মুহাম্মদ তারেক হোসেন তানভীর, মাওলানা শায়ের নুর মোহাম্মদ, মাওলানা শায়ের মাহমুদুল হাসান প্রমুখ। মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, বাইতুন নুর জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা নুরুল ইসলামসহ বিভিন্ন এলাকা হতে আগত নবী-ওলী প্রেমিক সর্বস্তরের মুসলিম জনতা। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES ইসলাম বিষয়: