দরিদ্র ও অসচ্ছল পরিবারের পাশে ২৭ বিজিবি

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দরিদ্র ও অসচ্ছল চার পরিবারকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) মারিশ্যা জোনের পক্ষ থেকে একজন দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার জন্য নগদ অর্থ, একজন অসুস্থ ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং দুজন অসচ্ছল নারীকে জীবনযাত্রার মান উন্নয়ন ও ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

সহায়তার মধ্যে বাঘাইছড়ির জিরান আক্তারকে লেখাপড়ার জন্য ৫ হাজার টাকা এবং টিএন্ডটি কলোনির মো. সফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া কলেজপাড়া এলাকার রোনা আক্তারকে জীবিকা উন্নয়নের লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং পুরানবস্তী এলাকার কোহিনুর আক্তারকে জরাজীর্ণ ঘর মেরামতের জন্য এক বান টিন প্রদান করা হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, ‘বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী’—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় মেজর অমিত কুমার সাহা, এমএমসি এবং সহকারী পরিচালক দিলিপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।