বাঘাইছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল মতিন বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ২০২৭–২৮ সেশনের জন্য বাঘাইছড়ি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ নাজিম উদ্দীন, সেক্রেটারি হিসেবে মুহাম্মদ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ কুতুব উদ্দীন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা ইসলামী আদর্শের আলোকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: