বাঘাইছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকালে নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ৯নং ওয়ার্ড (পৌর) বিএনপির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, কুফল তুলে ধরে মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: