এতিমদের মাঝে ২৭ বিজিবির পরিবার কল্যাণ সমিতির ইফতার বিতরণ MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কাচালং দাখিল মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়৷ রবিবার (১৬ মার্চ) বিকালে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি(সীপকস) উপ-শাখা মারিশ্যা-এর সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম। ইফতার বিতরণ শেষে তিনি জানান, সীমান্ত পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় মানবিক কর্মসূচি পালিত হয়ে থাকে, যেমন শীতার্থদের মাঝে শীত বস্ত্র, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সহ অবহেলিত মানুষের জন্য নানা উদ্যোগ নেয়া হয়ে থাকে এবং এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, জোনের দায়িত্ব প্রাপ্ত অফিসার সহ কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: