সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পানির ট্যাংকি বিতরণ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এরই অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য একটি পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি সংরক্ষণের সমস্যায় ভোগা স্থানীয় বাসিন্দাদের জন্য এ উদ্যোগ স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট পানির ট্যাংকিটি হস্তান্তর করা হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য নানা কষ্ট সহ্য করতে হয়েছে তাদের। এ ট্যাংকি স্থাপনের মাধ্যমে সে সমস্যা অনেকটাই লাঘব হবে।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই প্রতিপাদ্য বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।