ঐতিহাসিক বদর দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান উপজেলার মারিশ্যা ইউনিয়নে বিকাল ৫টার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে সকলে একত্রে ইফতার করে। অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের পৌর সভাপতি নেয়ামত উল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক ডা সরদার আব্দুর রহিম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারিশ্যা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ওমর ফারুক । আলোচনা সভায় ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা কবির আহমেদ। পরে ইফতার মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: