প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) অবহিত করণের লক্ষে এক সেমিনার আয়োজিত হয়েছে। শনিবার ( ২৪ মে) সকাল বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা’র সভাপতিত্বে প্রকল্প উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের সমাজ সেবা অফিসার আবু নাঈম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ। সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবি অংশগ্রহণ করেন। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: