বাঘাইছড়িতে সেনা অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর ও কালাপাকুইজ্জ গাতাছড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি’র নির্দেশে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওন ও ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাহাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিগারেট ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আনা ৬৭০ প্যাকেট পেট্রোন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES অপরাধ বিষয়: