মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ফারুক ও সম্পাদক জহির নির্বাচিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির দ্বী-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: জহিরুল ইসলাম। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮ ঘটিকায় মসজিদ পরিচালনা কমিটি’র অফিস কক্ষে এক সাধারণ সভা পরবর্তী ব্যালটের মাধ্যনে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির গঠনতন্ত্র অনুযায়ে মুসলিম ব্লক এলাকার ১২টি সমাজের ১৬ জন প্রতিনিধি ও ২ জন জনপ্রতিনিধি মোট ১৮ জন ভোটার সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি পদে ভোট প্রদান করে। নিয়ম অনুসারে এই নির্বাচনে কোন প্রার্থী পূর্বে ঘোষণা করার সুযোগ নেই ভোটার গণের মধ্য থেকে ব্যালটে যার নাম বেশী আসবে তিনিই নির্বাচিত হবেন এই প্রক্রিয়ায় ১৮ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক মাস্টার ও ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। সভাপতি পদে মো: শাহজালাল ৮ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল মোতালেব ৪ ও মো: নেয়ামত উল্লাহ ১ ভোট পেয়েছেন। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন মো: আবুল কাশেম এবং সদস্য হিসেবে ছিলেন মো: হযরত আলী মাতাব্বর ও মো: শওকত হোসেন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মো: আনোয়ার হোসেন, মোঃ মাহমুদুল হাসান সোহাগ ও মোঃ মহিউদ্দিন। উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মজিবর রহমান ও মোঃ মোফাজ্জল হোসেন সহ বৃহত্তর মুসলিম ব্লক এলাকার সকল সমাজ প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর মোঃ আবুল কাশেম বলেন, নতুন কমিটি গঠন করতে সফল হয়েছি তার জন্য আল্লাহর কাছে লাখে শুকরিয়া। আশা রাখি আগামী ২ বছর আমাদের নতুন কমিটি ধর্ম মসজিদের সকল দায়িত্ব সুন্দর ভাবে পরিচালনা করবেন এবং সঠিক সময়ে সুন্দর সিদ্ধান্ত নিয়ে মুসলিম ব্লক এলাকার সুনামে ভুমিকা রাখবেন৷ ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: