উপজেলা নির্বাচনে নিহত ও আহতদের পরিবারের পূর্নবাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩ রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনী দায়িত্বপালন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে নির্বাচনে দায়িত্বপালন কারীদের গাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে । আজ ১৯ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় নির্বাচনে নিহত-আহত পরিবারের পুনর্বাসন বাস্তনায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করা হয় এবং মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের কাছে স্মারক লিপি পেশ করেন আহত ও নিহতদের স্বজনরা। ওই ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। মানববন্ধনে সোলাইমান সজীবের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: