সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪ প্রায় ৪দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পরে সাজেক থেকে ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোন পর্যটক নেই। সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে আশা করছি সবাই নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছে যাবে। উল্লেখ্য, বিক্ষুব্দ জুম্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: