ছাত্রনেতা ওলি আহাদের জন্মদিনে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ রাংঙ্গামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভবিষ্যত জেলা সভাপতি পদপ্রার্থী ওলি আহাদর এর জন্মদিন উপলক্ষে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত মোল্লার পক্ষথেকে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বাঘাইছড়ি বায়তুশ শরফ এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ছাত্রনেতা জাকির, বিজয়, মামুন, নয়ন, রকিব, শরিফ প্রমুখ। সেচ্ছাসেবকদল নেতা নাছির উদ্দিন বলেন, ওলি আহাদ ভাই রাঙ্গামাটি জেলার ছাত্রদের আস্থার স্তল উনার জম্মদিনে আমরা এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি এবং দোয়া মোনাজাতের আয়োজন করি , দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। তিনি আরো বলেন অসহায় মানুষের পাশে থেকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে আমরা জাতীয়তাবাদী পরিবার কাজ করে যাবো ইনশাআল্লাহ। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: