বাঘাইছড়িতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ১, ২০২৫ আজ মহান মে দিবস। সারা দেশের ন্যায় বাঘাইছড়িতেও মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মুখ হতে র্যালী শুরু হয়ে মিনি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন। সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবারের যে প্রতিপাদ্য তা ধারন করে মালিক শ্রমিকদের সমন্বয় দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখতে আহবান জানানো হয়৷ ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: