বাঘাইছড়ি একদশ বনাম বাঘাইহাট জোন একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩ ঘটিকায় বাঘাইহাট জোনের আওতাধীন বাঘাইহাট মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি উপজেলা একাদশ বনাম বাঘাইহাট সেনা জোন একাদশের মধ্যে উক্ত খেলাটি পরিচালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ উদ্বোধন ও উপভোগ করেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা (পিএসসি), বিশেষ অতিথি হিসেবে বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজন ফয়সাল আমিন মোহাম্মদ তারেক (পিএসসি), সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উক্ত খেলায় বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও বাঘাইহাট সেনাবাহিনী ফুটবল একাদশ ২-২ গোলে সমতায় থেকে খেলা শেষ করে। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়, খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, উভয় দল ভালো খেলা উপহার দিয়েছে, সুন্দর খেলা উপহার দেওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এরকম খেলার আয়োজন করা হবে বলে আশ্বস্ত করেন। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: