মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৫ বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫ ঘটিকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুসলিম ব্লক বাজারে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জায়গার মালিক ও দোকান ব্যবসায়ীদের মাঝে নগদ ৭৫০০ টাকা, দুই বান করে ঢেউ টিন, ৩০ কেজি করে চাউল প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ বাজার কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় স্থানীয়দের ধারণা মতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের দাবী এই উপজেলাতে কোন ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে তাই দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জোড় দাবী জানান সকলে। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: