মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)র ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি (মারিশ্যা জোন)র ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। ১৩ জুলাই রবিবার ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এছাড়াও মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী, মারিশ্যা জোনের বিভিন্ন পর্যায়ের অফিসার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন বিজিবির ২০০ বছরের গৌরবময় ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৭ বছরের অংশীদার। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES প্রচ্ছদ বিষয়: