সাজেকের গঙ্গারামে বাঘাইহাট জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাজেক কলেজ মাঠে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাহাড়ি ও বাঙালি পরিবারের মোট ৫১১ জন মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও)। এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ০৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা, গঙ্গারাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুধন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাঘাইহাট জোন সূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: