সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মুশফিক এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন। সোমবার (১৮ মে) বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়নের এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মুশফিক এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ২০০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। এ সময় উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষের কথা বিবেচনা করে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম ও বাঘাইহাট এলাকাতেও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: