প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বাঘাইছড়ি ছাত্রদল

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করেন।

শুক্রবার (০৮ মে) দিনব্যাপী পরিচালিত এ মানবিক কর্মসূচিতে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লর নেতৃত্বেকি এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে গিয়ে ধান কাটায় অংশ নেন এবং কৃষকদের দুর্ভোগ লাঘবে সহায়তা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি নয়ন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেলসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাহাদাত মোল্লা বলেন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”