সাজেকের দুর্গম এলাকায় ৫৪বিজিবির শীতবস্ত্র বিতরণ MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম নিউথাংনাং পাড়ায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কতৃক ১৫০ শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন( ৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় সাজেকের দুর্গম সীমান্তে শিয়ালদাহলুই পাড়া, কাইশ্যা পাড়া, অরুন পাড়া, ও লুইনথাংপাড়া ও নিউথাংনাং এলাকার শীতার্ত হতদরিদ্র ও শীতার্ত পাহাড়ী পরিবারের মাঝে ১৫০টি কম্বল এবং নারী ও পুরুষের মধ্যে বাঘাইহাট ব্যাটালিয়ান (৫৪ বিজিবি)এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি,জি এর নির্দেশনায় শিয়ালদহ পাড়া বিওপি’র কমান্ডার সুবেদার মাহাতাব কতৃক বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে বিওপি’র অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে বর্ডার গার্ড বাংলাদেশ কতৃর্ক শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES সাজেক ইউনিয়ন বিষয়: