দুর্গম পাহাড়ে বসবাসরত অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিল ৫৪ বিজিবি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ব্যাটালিয়ন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম শান্তিপাড়ার কাটা কারবারির হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ অর্থ তুলে দেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের কল্যাণে মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চিকিৎসা সহায়তা পেয়ে উপকারভোগী ব্যক্তি বিজিবির মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।